পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর পক্ষ থেকে 2026-27 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী 27শে নভেম্বর, 2026 তারিখে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে রেজাল্ট প্রকাশের সময়, ওয়েবসাইট এবং পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো।
আরও আপডেট পেতে যোগ দিন
চাকরি, স্কলারশিপ, রেজাল্ট আর পরীক্ষার খবর সবার আগে পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন।
ফলাফল প্রকাশের তারিখ ও সময়সূচি
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 27শে নভেম্বর দুপুর থেকেই ফলাফল জানার প্রক্রিয়া শুরু হবে:
সাংবাদিক সম্মেলন
এদিন দুপুর 2:30 মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবন থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
অনলাইনে রেজাল্ট দেখার সময়
সাংবাদিক সম্মেলনের ঠিক আধ ঘণ্টা পর, অর্থাৎ বিকেল 3:00টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে ও ডাউনলোড করতে পারবে।
কাদের ফলাফল প্রকাশিত হবে?
গত 21শে সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর, 2026 পর্যন্ত অনুষ্ঠিত OMR ভিত্তিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অংশ নেওয়া নিয়মিত (Regular) এবং সাপ্লিমেন্টারি (Supplementary)—উভয় ধরনের পরীক্ষার্থীরাই এদিন তাঁদের ফলাফল জানতে পারবেন। এছাড়া স্কুলগুলিও পোর্টাল থেকে রেজাল্ট ডাউনলোড করে প
ক্হ হার্ড কপি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে।
অনলাইনে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখার পদ্ধতি
বিকেল 3:00 টেয় লিংক এক্টিভহওয়ার পর নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই রেজাল্ট দেখা যাবে:
1. প্রথমে সংসদের official ওয়েবসাইট WBCHSE ওয়েবসাইট অথবা ওয়েব কাউন্সিল দ্বারা নির্ধারিত পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গ রেজাল্ট পোর্টাল-এ ভিজিট করতে হবে।
2. Homepage এ থাকা WB HS Semester III Examination 2027 Result লিংকটিতে ক্লিক করতে হবে।
3. এরপর নির্দিষ্ট জায়গায় নিজেদের Examination Roll Number এবং Registration Number সঠিকভাবে বসাতে হবে।
4. সব তথ্য দিয়ে সাবমিট (Submit) করলেই স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বরসহ মার্কশিট স্ক্রিনে দেখা যা ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে।
পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখ (এনরোলমেন্ট প্রক্রিয়া)
তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশের পরপরই পরবর্তী পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী, চতুর্থ সেমিস্টার (Semester IV) এবং তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে আগামী 2রা ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর, 2026 পর্যন্ত।
